1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

শাজাহানপুরের খোট্টাপাড়া ইউনিয়নে নৌকা মার্কার প্রথম মহিলা সমাবেশ অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুককে বিজয়ী করার লক্ষ্যে এই প্রথম মহিলা সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার দুপুরে জালশুকা দক্ষিণপাড়া গ্রামে এই সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, খোট্টাপাড়া ইউনিয়নের সার্বিক উন্নয়নে নৌকা প্রতীকের বিকল্প নাই। উন্নয়নের ধারা অব‍্যাহত রাখতে নৌকার প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পাশে থেকে কাজ করার আহবান জানান তিনি।

 

অনুষ্ঠানে আব্দুর রহিম মাস্টারের সভাপতিত্বে ও সমাজসেবক আলহাজ্ব খোকার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল ফারুক, খোট্টাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের গাজিউল হক গাজী, আওয়ামী লীগের নেতা কাজি মন্টু, আব্দুল রশীদ, জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা, উপজেলা যুবলীগের সদস্য শাহাদাত হোসেন, স্থানীয় সমাজ সেবক মাহফুজার রহমান, আশরাফ আলী সহ আশেপাশে গ্রাম থেকে আসা মহিলারাও বক্তব্য রাখেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT