1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহাটে তালা মার্কা প্রতীক নিয়ে ৮নং গোকুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান- মোঃ এরফান আলী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

বইতে শুরু করেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচার-প্রচারণা। নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রতীক নিয়ে গণসংযোগ করে ব্যস্ত সময় পার করছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী সৎ-নিষ্ঠাবান, ন্যায়ের প্রতীক, অন্যায়ের প্রতিবাদী ও গরীবের বন্ধু মোঃ এরফান আলী (কবিরাজ) তালা মার্কা প্রতীক নিয়ে ৮নং গোকুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ডের উন্নয়ন করতে চান।

 

লালমনিরহাট জেলার লালমনিরহাট সদর উপজেলার ৮নং গোকুন্ডা ইউনিয়নের তালুক মৃতিংগা (মন্ডলের হাট)স্থ মোঃ এরফান আলী (কবিরাজ) এর বাসভবনে এ প্রতিনিধির একান্ত স্বাক্ষাৎকারে বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি যদি রবিবার (২৮ নভেম্বর) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং গোকুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হই। তাহলে সত্যতা ও নিষ্ঠার সাথে সকল দায়িত্ব পালন করবো। এলাকার যোগাযোগের রাস্তা, কালভাটসহ বিভিন্ন উন্নয়ন করবো। ৮নং গোকুন্ডা ইউনিয়নের ২নং ওয়ার্ডের অবকাঠামোগত উন্নয়ন নিষ্ঠার সহিত কাজ করে যাবো। আমাকে তালা মার্কায় আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে ২নং ওয়ার্ডবাসীর সেবা করার সুযোগ দিন। এ ওয়ার্ডের সবচেয়ে বেশী সমস্যা দারিদ্রতা, বেকারত্বসহ আরও অনেক। জনগণ যদি আমাকে ভোট দেয় তাহলে আমি (তালা প্রতীক) নিয়ে সদস্য নির্বাচিত হয়ে, সমস্ত সরকারী সেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিবো এবং বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টি করে দিবো। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র বিমোচন, রাস্তা-ঘাট অর্থাৎ অবকাঠমোগত উন্নয়ন করবো। দারিদ্রতা ও দুর্নীতি মুক্ত করবো ২নং ওয়ার্ডকে। ইত্যেমধ্যে প্রচার-প্রচারণা শুরু করেছি। জনগণ আমাকে তালা মার্কায় ভোট দিলে আমি বিজয়ী হবো ইনশাল্লাহ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT