1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক।

নড়াইলে বোনকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে ফাঁসির আদেশ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ২২০ বার পঠিত

 

 

মোঃহাচিবুর রহমান , নড়াইল প্রতিনিধিঃ

 

নড়াইলের নড়াগাতী থানার কালিনগর গ্রামে বোন ফাতেমা বেগমকে হত্যার দায়ে ভাই রিপন মোল্যাকে (৪৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মোঃ মশিয়ার রহমান এ আদেশ দেন। এছাড়া রিপনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ফাঁসির দন্ডপ্রাপ্ত রিপন কালিনগর গ্রামের মকছেদ মোল্যার ছেলে।

 

মামলার বিররণে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ২০১৯ সালের ২৫ নভেম্বর বিকেলে নড়াইলের কালিনগর গ্রামে নলিয়া নদীর পাড়ে বোন ফাতেমা বেগম কাপড় পরিস্কার করার সময় ভাই রিপন ফাতেমাকে পেছন থেকে ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়। এরপর পানিতে চুবিয়ে বাঁশের লাঠি দিয়ে ভূক্তভোগী ফাতেমার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে। একপর্যায়ে রিপন তার বোনের মরদেহ পানির নিচে কাঁদায় পুতে রাখে। এ মামলার আসামি রিপনের ছেলে রাশেদ ঘটনাটি দেখে পরিবারকে জানায়। এরপর পুলিশ ফাতেমার মরদেহ উদ্ধার করে। সাক্ষ্য প্রমাণ শেষে আদালত এ মামলার একমাত্র আসামি রিপনকে ফাঁসির আদেশ দেন। #

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT