1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আনোয়ারায় স্কাভেটর -মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে আহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ১৭৭ বার পঠিত

 

 

শেখ আবদুল্লাহ

আনোয়ারা(চট্রগ্রাম)প্রতিনিধি।

 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার স্কাভেটর -মোটর সাইকেল সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। এ ঘটনায় মোটর সাইকেলের আরোহী আহত হলেন রায়পুর ইউনিয়নের মৃত মো. ইউনুসের পুত্র এসএম আক্কাস উদ্দিন (২৫) ও মো. শামসুল ইসলামের পুত্র মো. শওকত (২৩)।

 

রবিবার (১৪ নভেম্বর) সকালে সিইউএফএল সড়কের বন্দর সেন্টার এলাকায় মাটি কাটার স্কাভেটরের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কোরিয়ান ইপিজেডের কেইএসআই গার্মেন্টসে যাচ্ছিলেন। যাওয়ার সময় মাটি কাটার স্কাভেটরটি হঠাৎ সড়কের মাঝে চলে আসলে তাদের মোটর সাইকেলের সাথে সংঘর্ষ হয়। এতে তাদের দুইজনের হাত ও পায়ের হাড় ভেঙে যায়। আহতরা কুরিয়ান ইপিজেড গার্মেন্টস কারখানার কর্মী।

 

ইয়ংওয়ান মেডিকেলের ডাঃ শহিদুল্লাহ বলেন, উদ্ধার করে ইয়ংওয়ান মেডিকেলের ভর্তি করে।তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্রগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT