1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

আদিতমারী নির্বাচনী সহিংসতায় আহতদের চাপ : স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন ওয়ার্ড চালু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৯৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৭২জন আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। অব্যাহতভাবে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরেকটি ওয়ার্ড চালু করেছে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌফিক আহমেদ সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার (১১ নভেম্বর) নির্বাচনের দিন সন্ধ্যা থেকে গতকাল শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টা পর্যন্ত সহিংসতায় আহত ৭২জন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাদের মধ্যে গতকাল শনিবার (১৩ নভেম্বর) ১২টার দিকে ২৪জনকে ছাড়পত্র দেওয়া হয়। নির্বাচনী সহিংসতায় গুরুত্বর আহত আরও কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য লালমনিরহাট সদর হাসপাতাল এবং ৭জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ডাঃ তৌফিক আহমেদ সাংবাদিকদের আরও জানান, স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০শয্যা বিশিষ্ট হওয়ায় নির্বাচনী সহিংসতায় আহত রোগীর চাপ সামলাতে গত শুক্রবার (১২ নভেম্বর) থেকে নতুন করে একটি ওয়ার্ড চালু করা হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে করোনা সন্দেহভাজন কোনো রোগী না থাকায় নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের ওই ওয়ার্ডে রেখেও চিকিৎসা দেওয়া হচ্ছে। নির্বাচনী সহিংসতায় আহত রোগীর চাপ সামাল দিতে চিকিৎসকরা হিমশিম খাচ্ছেন।

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ঘুরে দেখা গেছে, চিকিৎসারত রোগীদের অধিকাংশ ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ইউপি সদস্যদের সমর্থক। এ সময় কথা হয় ভেলাবাড়ী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে সদস্য পদে জয়ী প্রার্থীর সমর্থক মনিরুজ্জামানের সঙ্গে। তিনি বলেন, নির্বাচনে হেরে যাওয়ায় প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীর সমর্থকরা জয়ী প্রার্থীর সমর্থকদের পিটিয়ে আহত করেছে।

মহিষখোচা ইউনিয়নের ৪নং ওয়ার্ডেও গত শুক্রবার সকালে মারামারির ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের আহত ৮জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তারাও গত বৃহম্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্যদের সমর্থক।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ মোক্তারুল ইসলাম সাংবাদিকদের বলেন, নির্বাচনী সহিংসতায় এ পর্যন্ত ৬টি লিখিত অভিযোগ পাওয়া গেছে। প্রতিটি ঘটনার অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সহিংসতা রোধে অতিরিক্ত ৫টি মোবাইল টিম মাঠে কাজ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT