1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম:
সরকার ঘোষিত নিয়ম মেনে ভেড়ামারা বাজারের দোকানপাট বন্ধ রাখা হয়েছে। কর্মসংস্থান ব্যাংকের খুলনা বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত। দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার পরিবর্তে ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত। বিলাইছড়িতে  পাংখোয়া সম্প্রদায় হতে জেলা পরিষদ সদস্য পদে দাবি জানালেন নেইলাই। খুলনায় ইয়াবাসহ এক যুবক আটক। খুলনায় চোর সন্দেহে গণপিটুনি, একজনের মৃত্যু। বিলাইছড়িতে হাতের নাগালে  তরমুজ: বিক্রয়ও বেশ ভালো। বর্ণিল  আয়োজনে তঞ্চঙ্গ্যা জাতির সবচেয়ে বড় উৎসব বিষু মেলা ও ঘিলা খেলা এবারে রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে । বর্তমানে বেহাল দশা ভেড়ামারা রেলস্টেশন সংস্কার চায় তিন থানার মানুষ। তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল।

লালমনিরহাটে পাঁচবার পরাজিত হবির কপাল খুলল ষষ্ঠবারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১
  • ১৭৩ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

লালমনিরহাট জেলার পাটগ্রাম পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদে পাঁচবার প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাবিবুর রহমান ওরফে হবি (৬৬)। কিন্তু একবারও জয়ের দেখা মেলেনি তার। অবশেষে ষষ্ঠবারে এসে তার কপাল খুলল। আসন্ন উপ-নির্বাচনে এলাকাবাসী সবাই মিলে তাকে ওয়ার্ডের একক প্রার্থী করেছেন। গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ওয়ার্ডে তিনিই একমাত্র প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে যাচ্ছেন হাবিবুর রহমান ওরফে হবি।

 

হাবিবুর রহমান ওরফে হবি সাংবাদিকদের বলেন, কাউন্সিলর হতে পেরে আমার মনের আশা পূরণ হয়েছে। আমি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করব। পাঁচবার নির্বাচন করার পর আমি ষষ্ঠবার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছি। এর আগের প্রতি নির্বাচনে আমি দ্বিতীয় হয়েছি।

 

গত ১৪ ফেব্রুয়ারি পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন কুদরত এলাহী বাবুল। তিনি গত আগস্ট মাসে মারা যাওয়ার পর ওই পদে ২৮ নভেম্বর উপ-নির্বাচনের ভোট গ্রহণের তারিখ রাখা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT