1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

নেত্রকোণায় জননন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ৭৩ তম জন্মদিন পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ১৯৯ বার পঠিত

শামীম তালুকদার,ময়মনসিংহ থেকে।

জননন্দিত কথা সাহিত্যিক হূমায়ুন আহমেদের ৭৪ তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় নিজ জেলায়। হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি।

শনিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় সাতপাই নদীর পাড়ে হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনের শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমি পুরষ্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার।এ সময় র্যালিতে নেতৃত্ব দেন জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সীসহ স্হানীয় গুণীজনেরা। র্য়ালিটি শহরের কালিবাড়ি মোড়,তেরিবাজার,ছোটবাজার,শহীদ মিনার মোড়,পৌরসভা মোড় হয়ে মোক্তারপাড়া মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

এ সময় র্যালিতে হিমু ও রুপা সেজে তরুণ-তরুণীরা নেচে -গেয়ে শহর প্রদক্ষিণ করে।

পরে সেখানে হূমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক কাজি মোঃআব্দুর রহমান।এতে হিমু পাঠক আড্ডার সদস্যবৃন্দ ও জেলার সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি -পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।এ ছাড়াও সন্ধ্যা ৬টায় জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সাংস্কৃতিক সন্ধার আয়োজন করা হয়।

এদিকে হূমায়ুন আহমেদের নিজগ্রাম জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর শহীদস্মৃতি বিদ্যাপীঠে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও র্যালিসহ নানা আয়োজনে জন্মদিন পালন করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT