1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

কঠিন চীবর দানোৎসবে রাঙ্গামাটিতে হাজার হাজার পূণ্যার্থীর ঢল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২২৩ বার পঠিত

 

রাঙ্গামাটি প্রতিনিধি।

বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম রাঙ্গামাটির রাজবন বিহারে ৪৮তম কঠিন চীবর দানোৎসব মহাসমারোহে ও ধর্মীয় ভাবগম্ভীর্যের সাথে অনুষ্ঠিত হয়েছে। এতে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পূণ্যার্থীর ঢল নামে।

 

শনিবার (১২ নভেম্বর) দিনব্যাপী মহতি পূণ্যানুষ্ঠানে ধর্মীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে পঞ্চশীল গ্রহণ, বুদ্ধমূর্তি দান, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, আকাশ প্রদীপ দান, কঠিন চীবর দান ও কল্পতরু দানসহ নানাবিধ দান করা হয়। সকল প্রকার মার-উপদ্রব থেকে রক্ষা পেতে পাঁচ মিনিট মৈত্রী ভাবনা করা হয়। হাজার হাজার পূণ্যার্থীদের পদচারণায় মুখর হয় উঠে রাজবন বিহার প্রাঙ্গণ।

 

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রাক্তন উপ-মন্ত্রী মনি স্বপন দেওয়ান, স্থানীয় সরকার পরিষদের প্রাক্তন চেয়ারম্যান গৌতম দেওয়ান উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলী পাঠ করেন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা।

 

জগতের সকল প্রাণীর সুখশান্তি ও মঙ্গল কামনায় পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মদেশনা প্রদান করেন পরম পূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, নানিয়ারচর রত্নাংকুর বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির, রাজবন বিহারের আবাসিক ভিক্ষু জ্ঞানপ্রিয় মহাস্থবির, খাগড়াছড়ির গামারীঢালা বন বিহারের অধ্যক্ষ বোধিপাল মহাস্থবির প্রমূখ।

 

রাঙ্গামাটি-১২/১১/২১ইং

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT