1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

লামার ৭ ইউপিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

মোঃ ইকরামুল হাসান, বান্দরবান জেলা প্রতিনিধি।

 

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একে একে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে। উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, অনেক গুলো কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় ফলাফল আসতে (রাত ১১টা) পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।

 

ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মিন্টু কুমার সেন (২৬৮১ ভোট), তার নিকটতম চেয়ারম্যান প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১৬৪৫ ভোট), ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাঃ নুরুল হোসাইন (৬০৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫৮৯৪ ভোট), ৪নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোঃ জসিম উদ্দিন (৩৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রশিদ আহাম্মদ (১৫৬২ ভোট), ৫নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আবু হানিফ (২০৭ ভোট), ৬নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ছাচিং প্রু মার্মা (৩৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম (২২৮৫ ভোট) এবং ৭নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জলির (২২১৫ ভোট)।

 

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের সংক্রান্ত বিষয়ে কারো অভিযোগ থাকলে, তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট,বান্দরবান বরাবরে অভিযোগ করার পরামর্শ দেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT