1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রাত শেষে মীরসরাইয়ে ১৬ ইউপিতে ভোটের যুদ্ধ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ২০১ বার পঠিত

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা।

 

 

মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নে নির্বাচন আজ। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের বা পছন্দের প্রার্থী বাছাই করবেন আজ। এর আগে বিনা প্রতিিদ্বতায় ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ভোটের উত্তাপ কিছুটা কমে এসেছিলো। তবে শেষ মুহূর্তে সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনে প্রার্থীদের প্রচারে ভোটারদের আগ্রহ কিছুটা বাড়ে। এবার ১৪৮ টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সাধারণ সদস্য পদে ৪৮৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৮ জন নির্বাচন করবেন। গত মঙ্গলবার প্রচারের শেষ দিনেও এলাকা চষে বেড়িয়েছেন প্রার্থীরা ও তাদের সমর্থকেরা। প্রতীক বরাদ্দের পর থেকে সকাল থেকে রাত পর্যন্ত গণসংযোগ ও ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোটারদের আস্থা অর্জনে দিয়েছেন নানা প্রতিশ্রæতি। সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়িয়ে চায়ের দোকানেও চলছে প্রার্থীদের প্রচার। তবে উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থী বেঁচে নেবেন বলে জানান ভোটাররা। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ ফারুক হোছাইন জানান, মোট ১৪৮ টি ভোট কেন্দ্রের ৯’শ টি কক্ষে ভোট গ্রহণ চলবে। ১৬টি ইউনিয়নে কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়নি। ৯নং মীরসরাই সদর ইউনিয়নে ইভিএমে ও বাকি ১৫টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১৪৮ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৯’শ জন সহকারি প্রিসাইডিং কর্মকর্তা, ১ হাজার ৮’শ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এছাড়া ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৪ প্লাটুন বিজিবি, প্রতিকেন্দ্রে ৫-৭ জন পুলিশ, ১৮-২০ জন আনসার সদস্য নির্বাচনী কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।

মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোজ্জামেল হোসেন জানান, নির্বাচিত হলে গরিব এবং অসহায় মানুষের পাশে থাকতে চান। ব্যবসায়ী এবং সাধারণ মানুষের স্বার্থে পুরো এলাকায় সড়কবাতি এবং শৌচাগারের সুবিধা নিশ্চিত করবেন। সন্ত্রাস, মাদক, ইভ টিজিং ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান তিনি।

মঘাদিয়া ইউনিয়নের ৪,৫,৬ নম্বর ওয়ার্ডে সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থী মাহমুদা বেগম ফারুল জানান, অধিকার আদায়ে জনগণের পাশে থাকবেন। তিনি দাবি করেন, ভোটাররা তাঁকে কর্ম গুণেই ভোট দেবেন। আগের নির্বাচনের মতো এবারও তিনি বিপুল ভোটে জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান ঘটনা রোধে পুলিশি টহল বাড়ানোর হয়েছে। ভোটের সময় প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিাজিত থাকবেন। তাছাড়াও প্রতি কেন্দ্রে পুলিশের সঙ্গে বিজিবি এবং আনসার বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। কয়েক পল্টাটুন বিজিবি, আনসার, পুলিশ ও র‌্যাব মোতায়েন আছে। কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হবে না।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT