1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

নড়াইলে নৌকার চেয়ারম্যান প্রার্থী আবিদুল ইসলাম ও স্ত্রীর বিরুদ্ধে দুদকে মামলা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২২৪ বার পঠিত

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী সৈয়দ আবিদুল ইসলাম ও তাঁর স্ত্রী ইসরাত জাহান সহেলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। গত ৮ নভেম্বর বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলা করেন।
আবিদুল ইসলাম সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্নবর)ন ড়াইল সদর উপজেলার ১১ ইউপি ভোটগ্রহণ হবে।
আবিদুল ইসলাম ওই ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত সৈয়দ আকবর আলীর ছেলে। নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। তিনি ঢাকায় ব্যবসায় করেন। গতবার তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন।
দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি অভিযোগের ভিত্তিতে দুদক ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তাঁদের সম্পদের অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সৈয়দ আবিদুল ইসলামের (৫০) ৫ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৬২২ টাকা এবং তাঁর স্ত্রী ইসরাত জাহান সহেলীর (৫০) ৮০ লাখ ৯৬ হাজার ২৭১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া যায়।
দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জানান, জ্ঞাত আয় বহির্ভূত ওই সম্পদ অর্জনের তথ্য পেয়ে তাঁদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
6 hours ago · Sent from Messenger

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT