1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ত্রিশালে ড্রামট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

ইমরান হাসান বুলবুল, ত্রিশাল(ময়মনসিংহ)প্রতিনিধিঃ

ময়মনসিংহের ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামকস্থানে বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

 

আজ বুধবার (১০ নভেম্বর) সকাল পৌনে ৯টায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাত্তার উপজেলার রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে ও কলিমউদ্দিন বাউপুর গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

 

স্থানীয় ও ত্রিশাল থানা সূত্রে জানা যায়, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অটোরিকশা চালক সাত্তার (৪০) ও কলিম উদ্দিন (৮৫) নিহত হয়। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ও ত্রিশাল থানা পুলিশ হতাহতদের উদ্ধার করে।

 

ফায়ার সার্ভিসের ত্রিশাল স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্রেপাঠানো হয়েছে। উদ্ধার শেষে নিহতদের লাশ থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT