1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন।

আনোয়ারা হাসপাতালের সত্তরের দশকে নির্মিত পরিত্যক্ত ভবনে উচ্ছেদ ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ১৭৯ বার পঠিত

শেখ আবদুল্লাহ

আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি।

 

সত্তরের দশকে নির্মিত চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দীর্ঘদিন ধরে পরিত্যক্ত ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসনর ভ্রাম্যমাণ আদলত।

 

সোমবার ( ৮ নভেম্বর) বেলা বারোটার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারি কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্ব এই উচ্ছেদ অভিযান পরিচালা করা হয়।

এসময় পরিত্যক্ত ভবনটিতে দীর্ঘ ২১বছর ধরে বসবাস করা ১২টি পরিবারকে উচ্ছেদ করা হয়।

 

হাসপাতাল সূত্র জানা যায়, ১৯৭০ বা ৭২ দিকে নির্মিত হয় এই হাসপাতালটি। পরবর্তীতে ১৯৮৭ সালের দিকে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স নির্মিত হলে এই হাসপাতালটি তখন থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে।

 

স্থানীয়রা জানায়, নতুন হাসপাতাল নির্মিত হলে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। পরবর্তীতে বিভিন্ন জায়গা হতে এখানে কিছু ভাসমান লোক স্থায়ীভাবে বসবাস শুরু করতে থাকে । যাদের নামে বিভিন্ন থানায় অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় একাধিক মামলাও রয়েছে।

স্থানীয়রা আরো জানায়, তারা দীর্ঘদিন ধরে এখানে নানা অপরাধ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট। দীর্ঘদিন ধরে তারা মাদক সেবন, চুরি-ডাকাতিসহ নানা অপরাধমূলক কার্যক্রম করে আসছে। স্থানীয়রা এসব কাজে বাঁধা প্রদান করলে তাদের সাথে একাধিকবার রক্তক্ষয়ী সংঘর্ষ হয় বলেও জানান তারা।

 

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, এটি একটি সরকারি পরিত্যক্ত ভবন। দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে যে সব লোক রয়েছে তারা নানা রকম অপরাধের সাথে জড়িয়ে পড়ছে। যার ফলে আইনশুঙ্খলা অবনতি হওয়ার সম্ভাবনা ছিল। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার আবেদনের পরিপেক্ষিতে এখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আগামী পরশুদিন বিল্ডিং গুলি গুড়িয়ে দিয়ে স্থায়ীভাবে জায়গাটি খালি করা হবে বলে জানান তিনি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT