1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন।

শালিখায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা, প্রামাণ্য চলচিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ২০৭ বার পঠিত

শালিখা (মাগুরা) প্রতিনিধি:

মাগুরার শালিখায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি শীর্ষক আলোচনা সভা, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় মাগুরা জেলা তথ্য অফিসের আয়োজনে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহি কর্মকর্তা তারিফ-উল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড: কামাল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা তথ্য কর্মকর্তা রেজাউল করিম। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সাবেক কমান্ডার আবু বকর মাস্টার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মুন্সী, বীর মুক্তিযোদ্ধা গোবিন্দ ঘোষাদ, বীর মুক্তিযুদ্ধা মুকুল রঞ্জন সিকদার। এছাড়া উপজেলায় কর্মরত সাংবাদিক বৃন্দ, আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় মুখ্য আলোচক মুক্তিযোদ্ধা গোবিন্দ ঘোষাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মুক্তিযুদ্ধের গল্প কোন রূপক গল্প নয় এটি তোমাদেরকে অনুপ্রাণিত করতে এবং তোমাদের মধ্যে দেশাত্মবোধ পুনরুজ্জীবিত করার একটি জীবন্ত ইতিহাস। অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতা বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT