1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
শিরোনাম:
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন।

৭ই নভেম্বর বিকেল ৪ টায় সিপাহী-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : রবিবার, ৭ নভেম্বর, ২০২১
  • ১৯৫ বার পঠিত

 

উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তনই ছিল ৭ই নভেম্বরের লক্ষ্য

……………………. জেএসডি

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি নেতৃবৃন্দ বলেছেন, বৃটিশ-পাকিস্তানীদের রেখে যাওয়া রাষ্ট্র-প্রশাসন, আইন-কানুন মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনা। রাষ্ট্র পরিচালায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে উঠা সমাজশক্তি সমুহের অংশীদারিত্ব নিশ্চিত করার মাধ্যমেই সাম্য, সামাজিক সুবিচার, মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব। উপনিবেশিক শাসন ব্যবস্থা বহাল রেখে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব নয়। উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তে সর্বস্তরের শ্রম-কর্ম-পেশার জনগনের অংশীদারিত্ব নিশ্চিত করে স্বাধীন দেশোপযোগী আইন-কানুন-রাষ্ট্র-প্রশাসন ব্যবস্থা প্রবর্তনই ছিল ৭ই নভেম্বরের সিপাহী-গণঅভ্যুত্থানের মুল লক্ষ্য। আজ ৭ই নভেম্বর বিকেল ৪ টায় সিপাহী-গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যদানকালে নেতৃবৃন্দ এ সকল কথা বলেন।

জেএসডি’র কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি এ্যাড. কে এম জাবির, এ্যাড. মোঃ গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, এ্যাড. সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার আবুল মোবারক, প্রচার সম্পাদক মোশররফ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সাধারণ সম্পাদক এম এইচ মন্টু, বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT