1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

রামগড়ে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২১২ বার পঠিত

মোঃ মোজাম্মেল হোসাইন,।রামগড় প্রতিনিধি

 

“বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন “এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ির রামগড়ে পালিত হয়েছে ৫০তম জাতীয় সমবায় দিবস।শনিবার উপজেলা সমবায় অফিস আঙ্গিনায় আনুষ্ঠানিকভাবে জাতীয় ও বিভাগীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করা হয়।পরে উপজেলা নির্বাহি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারি। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় পৌরসভার নবনির্বাচিত মেয়র মো: রফিকুল আলম কামাল,থানার ভারপ্রপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ সামশুজ্জামান। আলোচনাসভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় অফিসার মোঃ দিদারুল ইসলাম।অন্যান্যের মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মানুন, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাংবাদিক মো: নিজাম উদ্দিন লাভলু, সমবায়ি তাজুল ইসলাম বক্তব্য রাখেন। সহকারি উপজেলা শিক্ষা অফিসার উম্রাচিং চৌধুরীর সঞ্চালনায় আলোচনাসভা শেষে সফল সমবায় সমিতির নেতৃবৃন্দের মাঝে সন্মাননা ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT