1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদক কোনো সমাধান নয়; বরং এটি জীবন ধ্বংসের অন্যতম কারণ-ওসি, মো. জাকির হোসেন। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এর শুভেচ্ছা বার্তা। কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন।

সিলেট কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা’র মৃত্যু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

 

 

এমন এ রশীদ সিলেট থেকে।

সিলেট কেন্দ্রীয় কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি নেতা মাওলানা শেখ আবদুস সালামের (৬২) মৃত্যু হয়েছে। তিনি বগুড়া জেলার ধুনট উপজেলার পেঁচিবাড়ি’র মৃত শেখ মাজাহার আলীর ছেলে।

 

শুক্রবার দুপুর আড়াইটার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন।

 

তিনি জানান, শেখ আবদুস সালামের শ্বাসকষ্ট, ডায়বেটিক ও হাইপারটেনশনসহ বিভিন্ন রোগ ছিলো। বৃহস্পতিবার বিকালে তার শারীরিক অসুস্থতা বেশি হলে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হলে শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন আরো বলেন, আবদুস সালাম ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদী (নম্বর ৬৭/এ) ও নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল-ইসলামির সাবেক আমির।

 

কারা সূত্রে জানায়, মাওলানা শেখ আবদুস সালাম তিনি দীর্ঘ দিন ধরে কারাগারে ছিলেন। গত ১৬ অক্টোবর গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়। তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। এর বাইরেও তার বিরুদ্ধে আরো ৯টি মামলা চলমান। মামলাগুলোর হাজিরার জন্য সিলেট ও ঢাকায় তাকে আনা নেওয়া করতে হতো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT