1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৪টি নিহত ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ২১৩ বার পঠিত

রবিউল হোসাইন সবুজ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩জন নিহত হয়েছে। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাঁচি ব্রিজের প্বাশে ( মঙ্গলবার ) সকাল ৯.২০ এর সময় অটোরিকশা ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে দুমড়ে মুচড়ে দিয়ে যায় এবং অটোরিকশাতে থাকা সাইকচাইল পূর্ব পাড়ার রুহুলআমিন তার স্ত্রী তার সন্তান এবং সায়মা নামের এক স্কুল শিক্ষিকার জীবন কেড়ে নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া নয়টার দিকে দু’টি বাস একে অপরকে অভারটেক করার করার সময় ধাক্কা লেগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা দুমড়েমুচড়ে যায়। এসময় অটোরিকশার যাত্রী বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের রুহুল আমিন ও সেফালি বেগম নামের এক দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নিলে একই গ্রামের প্রবাসী জুয়েলের মেয়ে কলেজ ছাত্রী মায়মুনা আক্তারকেও চিকিৎসক মৃত ঘোষনা করেন।

গুরুতর আহত অবস্থায় রিকশা চালক খোকনকে উদ্ধার করে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ ও দুর্ঘটনা কবলিত গাড়ী উদ্ধার করেন নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাকসুদুর রহমান।

নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল বলেন, ‘খবর পেয়ে তাৎক্ষণিক আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। তাৎক্ষণিক হাইওয়ে পুলিশও এসেছে। হতাহত ৪জনই একই গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে মহাসড়কে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।’

পুলিশের নিষেধাজ্ঞা স্বত্তেও মহাসড়কে ঝুঁকি নিয়ে অটোরিকশা চালানোর কারণে ওই এলাকায় প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর পাশবর্তী নাথেরপেটুয়া পুরাতন বাজার এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ৩ যাত্রী নিহত হন। ওই দুর্ঘটনায় আহত হন আরও চারজন। এছাড়াও ওই এলাকার বিভিন্ন স্থানে মহাসড়কের উপর ইট-বালুর স্তুপ তৈরি করে রাখার কারণেও প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে এবং সড়কের উপর অবৈধ ভাবে ইট-বালুর স্তুপ তৈরিকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান স্থানীয়রা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT