1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম:
টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন ।

মান্দায় ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জনসহ ৮৫১ প্রার্থীর মনোনয়নপত্র জমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২১৪ বার পঠিত

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর মান্দায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে ১০১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৭৯ জন ও সাধারণ সদস্য পদে ৫৭১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। পূর্ব ঘোষিত তফসীল অনুযায়ী মঙ্গলবার (২ নভেম্বর) বিকেল ৫ টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। প্রার্থী সংখ্যা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ।

 

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভারশোঁ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৫০ জন, ভালাইন ইউনিয়নে চেয়ারম্যান ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, পরানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন, সংরক্ষিত সদস্য পদে ১৫ জন ও সাধারণ সদস্য পদে ৪৭ জন, মান্দা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৪২ জন, গনেশপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, মৈনম ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, প্রসাদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৬ জন, কুসুম্বা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৪ জন,

 

তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪০ জন, নুরুল্লাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত সদস্য পদে ১৬ জন ও সাধারণ সদস্য পদে ৩৬ জন, কালিকাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১২ জন ও সাধারণ সদস্য পদে ৪৩ জন, কাঁশোপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ২৮ জন, কসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত সদস্য পদে ১৪ জন ও সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং বিষ্ণুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭ জন, সংরক্ষিত সদস্য পদে ১১ জন ও সাধারণ সদস্য পদে ৩৭ জন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা আরো বলেন, আগামী ৪ নভেম্বর প্রার্থীতা বাছাই ও ১২ নভেম্বর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT