1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

লক্ষ্মীপুরে বরের জন্য সাজানো বিয়ের গেট দিয়েই বের হলো বরের চাচাতো ভাইয়ের লাশ। 

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৩০ বার পঠিত

কাউছার চৌধুরী লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি :-

 

বাড়িতে চলছে বিয়ের ধুমধাম আয়োজন। গায়ে হলুদ নিয়ে ব্যস্ত সবাই। রাত পোহালেই বর যাবেন কনের বাড়ি। কিন্তু তা আর হলো না মর্মান্তিক সড়ক দুর্ঘটনা প্রাণ হারালো বরের চাচাতো ভাই।

 

লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়ন এর আব্দুল ব্যাপারী বাড়ির মো. নূর নবীর ছেলে শামীম ।

বন্ধুদের নিয়ে গায়ে হলুদ পাঞ্জাবিতে মেতে ওঠার শখ ছিল বরের চাচাতো ভাইয়ের ও সেই শখ মেটাতে গায়ে হলুদের রাতেই পাঞ্জাবি কিনতে যান শহরে, শনিবার রাতে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের দরগাহখোলা এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কা দেয় এতে শামীমসহ দুই বন্ধু আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। তবে আশঙ্কাজনক হওয়ায় শামীমকে ঢাকায় পাঠান চিকিৎসকরা। পরে রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।

 

মোটরসাইকেল আরোহী বরের চাচাতো ভাই শামীম হোসেন তারেক, শখের পাঞ্জাবি কিনতে গিয়ে নিথর দেহে ফিরলেন বাড়ি।

বরের জন্য সাজানো বিয়ের গেট দিয়েই বের হলো বরের চাচাতো ভাইয়ের লাশ।

 

তিনি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটে শিক্ষার্থী ছিলেন, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT