1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
তারেক রহমানের সরকারে ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু হবে, আতঙ্ক নয়: হুইপ বকুল। মুক্তাগাছায় ভাঙারি ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা। যশোরে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ডসহ ভারতীয় নাগরিক আটক। প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছেন মিজ হুরে জান্নাত। মুক্তাগাছায় সরকারি দিঘির লীজধারীকে মাছ ধরতে বাঁধা ও মারধর। প্রেমের বিয়ের ৭ বছর পর স্ত্রীকে হত্যা: স্বামীর স্বীকারোক্তিতে উদঘাটিত রহস্য,মাগুরার পুলিশ সুপার প্রেস ব্রিফিং ১। এপ্রিল থেকে সুন্দরবনে শুরু হয়েছে মধু আহরণ মৌসুম। শ্যামনগরে শিক্ষার মান উন্নয়নে মতবিনিময়সভা ও শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ। নিরাপদ খুলনা চাই সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এর কাছে স্মারকলিপি প্রদান। রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ ।

শাজাহানপুরে ইউপি নির্বাচনে সর্বমোট ৪৮৭ প্রার্থীর মনোনয়ন জমা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১৮০ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাজাহানপুরে তৃতীয় ধাপে ৯ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সর্বমোট মনোনয়নপত্র দাখিল করেছেন ৪৮৭ জন প্রার্থী। তাদের মধ্যে চেয়ারম্যান পদে ৫৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৫ জন এবং সদস্য পদে ৩১৮ প্রার্থী।

 

মঙ্গলবার (২ নভেম্বর) বেলা ৫ টায় মনোনয়নপত্র দাখিলের শেষ সময় নির্ধারণ করা ছিল। আগামী ২৮ নভেম্বর এ উপজেলার ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

 

এদিকে অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা বিভিন্ন বাজার, পাড়া, মহল্লাব্যাপী উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বার প্রার্থী প্রচারণা প্রস্তুতি, কর্মীসভা, জনসংযোগ ও বর্ধিত সভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছে। এবারে ইউপি নির্বাচন নিয়ে ব্যাপক আলোচনা চলছে তরুণ ভোটারের মাঝে। তবে সব প্রার্থী চায় একটি অংশগ্রহণমূলক পরিচ্ছন্ন নির্বাচন।

 

জানা গেছে, ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত ৯ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। অপর দিকে বিএনপি কেন্দ্রীয় ভাবে নির্বাচনে অংশ গ্রহণ না করায় বেশকিছু বিএনপি নেতা, আওয়ামীলীগ নেতা ও অন্যরাও স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যানের মনোনয়ন জমা দেন।

 

উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, নির্বাচনের আচরণবিধি ভঙ্গ করার কারণে আমরুল ইউনিয়নের ২ জন প্রার্থীকে শোকজ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT