1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

রংপুরে মাসব্যাপী আয়কর মেলা রির্টান গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান শুরু।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২২১ বার পঠিত

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর কর অঞ্চলে গত অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ কোটি টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে। ২০২০-২০২১ অর্থবছরে এ অঞ্চলে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৭৬০ কোটি টাকা। এর বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৭৭৯ কোটি টাকা। এবার ৮৫০ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নিয়ে সোমবার (১ নভেম্বর) থেকে মাসব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে রংপুর কর ভবনের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রংপুর কর অঞ্চল কমিশনার আবু হান্নান দেলওয়ার হোসেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ২০২০-২০২১ অর্থ বছরে কর অঞ্চল রংপুরে আয়কর রিটার্ন জমা দিয়েছেন ৮৩ হাজার ২৮৩ জন করদাতা। সেবা গ্রহণ করেছেন ২ লাখ ৪৯ হাজার ৮৪৯ জন করদাতা। আয়কর আদায় হয়েছে ২৬ কোটি ৩৪ লাখ ৪৩ হাজার ২৫৫ টাকা। মোট টিআইএনধারী করদাতার সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৭৩১ জন।

২০২০-২০২১ অর্থ বছরে রংপুর কর অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৭৬০ কোটি টাকা। লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করা হয়েছে ৭৭৯ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৯ কোটি টাকা বেশি।

কর কমিশনার জানান, গত বছর জুলাই থেকে সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করা হয়েছে ১শ ১০ কোটি টাকা। চলতি বছর তা গিয়ে দাঁড়িয়েছে ১৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ কোটি টাকা বেশি। কর অঞ্চল রংপুরের আওতায় প্রতিমাসে গড়ে ৫ হাজার নতুন করদাতা যোগ হচ্ছে। করদাতারা যাতে হয়রানির শিকার না হয় সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। যারা করদাতাদের হয়রানি করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

১ নভেম্বর থেকে মাসব্যাপী আয়কর রিটার্ন গ্রহণ ও কর তথ্যসেবা প্রদান মেলায় গাইবান্ধা ছাড়া বিভাগের দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ছাড়া রংপুরের বদরগঞ্জ, দিনাজপুরের পার্বতীপুর, ফুলবাড়ি, বোচাগঞ্জ, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ, পঞ্চগড়ের দেবিগঞ্জ ও কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় সেবাপ্রদান চলবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কর কমিশনার মঞ্জুর আলম, সহকারী কর কমিশনার সৈয়দ নুরুল হুদা, রংপুর প্রেসক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাজ্জাদ হোসেন বাপ্পী প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT