1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

করোনা টিকা নিয়ে বাড়ি ফেরা হল না আনোয়ারা বেগমের!

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৯৪ বার পঠিত

নাজিরুল ইসলাম, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার শাহাজাহানপুরে করোনা টিকা নিয়ে বাড়ি ফেরার পথে আনোয়ারা বেগম (৫০) নামে এক নারী যাত্রীবাহী বাসের চাপায় নিহত হয়েছেন৷

 

রোববার (৩১ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার বীরগ্রাম বাজারে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে ঘটনাটি ঘটে। নিহত আনোয়ারা বেগম আশেকপুর ইউনিয়নের মাথাইলচাপড় গ্রামের ইমামুদ্দিনের স্ত্রী।

 

এঘটনায় বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। তবে ঘাতক বাসটি আটক করেছে কুন্দারহাট হাইওয়ে পুলিশ। এসব তথ‍্য নিশ্চিত করেছেন শাহাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী।

 

পুলিশ জানায়, অমি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা থেকে বগুড়া দিকে আসছিলো। বীরগ্রাম বাজারে আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। তার কাছে করোনার টিকা গ্রহণের আজকের তারিখের সনদ পেয়েছি।

 

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, দূর্ঘটনায় নিহত আনোয়ারা বেগমের মৃতদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT