1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম:
টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন ।

ঠাকুরগাঁওয়ে শ্রমিক নেতার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ১৯১ বার পঠিত

আব্দুস সালাম রুবেল ,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

 

শ্রমিক নেতা আব্দুর রাজ্জাকের উপর সন্ত্রাসী হামলা ও জড়িতদের অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন মানববন্ধন করেছে।

 

রবিবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের পুরাতন বাসষ্ট্যান্ড গোলচত্বরে এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহেল, রোড সম্পাদক উজ্জল, কোষাধ্যক্ষ বুলেট ইসলাম, শ্রমিক নেতা লাবু ইসলাম লাবুসহ অনেকে।

 

এ সময় শ্রমিক নেতারা ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।

 

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন এখনও পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনিয় ব্যবস্থা নেয়া হবে।

 

উল্লেখ্য, শনিবার ( ৩০ অক্টোবর) রাতে একদল সন্ত্রাসী পুরাতন বাসষ্ট্যান্ড এলাকা থেকে শ্রমিক নেতা আব্দুর রাজ্জাককে তুলে নিয়ে নির্যাতন চালায়। পরে সঙ্গাহীন অবস্থায় তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রেক্ষিতে ঠাকুরগাঁও জেলা ট্রাক, ট্যাংকলরী, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়ন তাৎক্ষনিক ভাবে রাস্তা অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে জড়িতদের আইনের আওতায় আনার কথা বললে অবরোধ তুলে নেয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT