1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

ডুমুরিয়ার ৫ গরু ব্যবসায়ীর বাড়ি থেকে ১৫টি চোরাই গরু উদ্ধার, আটক-১।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

 

সরদার বাদশা ,নিজস্ব প্রতিনিধি ।

 

 

খুলনার ডুমুরিয়া হতে ১৫টি চোরাই গরুসহ রুবেল গাজী নামে এক গরু ব্যবসায়ী আটক করা হয়েছে। আজ রোববার(৩১অক্টোবর) উপজেলার সাজিয়াড়া-খলশী এলাকা হতে ঝিনেদা জেলা গোয়েন্দা পুলিশ ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় গরুগুলো উদ্ধারসহ তাকে আটক করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর তারিখে ঝিনেদা জেলার সদর থানা এলাকা হতে জনৈক গঞ্জের আলী নামক এক ব্যক্তির কয়েকটি গরু চুরি হয়ে যায়। ওই ঘটনায় তিনি অজ্ঞাত নামা চোরদের আসামী করে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকালে পুলিশ এলাকার ২জন সন্দেহ ভাজন চোরকে আটক করে জিজ্ঞাসাবাদে জানতে পারেন তারা চোরাই গরু বাগেরহাট ও খুলনার ডুমুরিয়া থানা এলাকার কয়েক জন গরু ব্যবসায়ীর কাছে বিক্রি করেছেন। ধৃত দুই চোরকে সাথে নিয়ে ঝিনেদা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার,এসআই সুজাত আহম্মেদ সংগীয় ফোর্স নিয়ে আজ দুপুরে ডুমুরিয়া থানা পুলিশের সহযোগিতায় খলশী গ্রামের গরু ব্যবসায়ী রুবেল গাজীর বাড়ি থেকে ২টি চোরাই গরু উদ্ধারসহ তাকে আটক করে। এ সময় রুবেল গাজীর বাড়িতে থাকা আরো ২৯টি গরু উদ্ধার করে স্হানীয় ইউপি সদস্যের শেখ ইকবাল হোসেনের জিম্মায় রাখা হয়।

পরবর্তিতে একই এলাকাট গরু ব্যবসায়ী মনিরুল ইসলামের বাড়ি থেকে ৫টি, আবু সাঈদ শেখের বাড়ি থেকে ২টি, ইউনুস গাজীর বাড়ি থেকে ৪টি ও মীর ফারুক এর বাড়ি থেকে ২টি মোট ১৫টি চোরাই গরু উদ্ধার করতে সক্ষম হলেও গরু ব্যবসায়ী ৪ জনকে আটক করতে সক্ষম হননি। অভিযানে নেতৃত্ব দেয়া পুলিশ কর্মকর্তারা মামলার তদন্তের স্বার্থে আপাতত কোন তথ্য দিতে রাজি হননি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT