1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রাঙ্গামাট জেলা পরিষদের নেতৃত্বে এম এ সালাম ফকিরকে চায় জনগণ । বিলাইছড়িতে মোটর সাইকেল মালিক সমিতির সিরিয়াল ও আইনশৃঙ্খলা  সভা । খুবি শিক্ষার্থী নিহতের ঘটনায় খুবিতে মানববন্ধন ও বিক্ষোভ। খুলনা বিভাগের ১০ জেলায় অন্তত ৭৯ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন। খুবির আইন ডিসিপ্লিনের ছাত্রী মৌমিতা হালদারের মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ। চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ মাদকসহ আটক -২। শিববাড়ি মোড়ে চলন্ত অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডে। বিলাইছড়িতে কৃষিবিয়ক প্রশিক্ষণ ও মাঠ পরিদর্শনে উপ-সচিব । শ্যামনগরে আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস পালিত। কয়রায় আইওয়াশ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ।

শ্যামনগরে র‌্যাব-৬ কতৃক র্ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৬০ বার পঠিত

রনজিৎ বর্মন শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি ঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব-৬। উপজেলার আটুলিয়া ইউনিয়নের বড়কুপট খন্তাকাটা স্লুইসগেট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় সাতক্ষীরা ক্যাম্পে সংবাদ সম্মেলনে র‌্যাব এ তথ্য জানান।

 

র‌্যাব-৬ এর হাতে আটককৃতরা হলেন- শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের রহিম ঢালীর ছেলে রুবেল হোসেন ঢালী (২০), গফুর মোল্লার ছেলে কামরুজ্জামান মোল্লা (২৫), আব্দুর গফুর ঢালীর ছেলে নয়ন ঢালী (২৭) ও শফিকুল গাজীর ছেলে আনিছুর গাজী (২৫)।

 

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, শুক্রবার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্যামনগর থানা সদরের গোডাউন মোড় থেকে ইজিবাইক চালক শাহীনুর রহমানকে তিনজন যাত্রী ৫০০ টাকা দিয়ে ভাড়ায় নিয়ে যায়। এরপর বড়কুপট খন্তাকাটা স্লুইসগেট এলাকায় পৌঁছালে চালককে কিল ঘুষি মেরে ইজিবাইকটি ছিনতাই করে।

 

তিনি বলেন, ঘটনাটি জানার পর দুপুর ২টার দিকে র‌্যাবের একটি দল ছিনতাই চক্রের চার সদস্যকে আটক ও ইজিবাইকটি উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

ছবি- শ্যামনগরে র‌্যাব-৬ কতৃক আটক ইজিবাইক ছিনতাই চক্রের চার সদস্য।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT