1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরের হাসানপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠিত। প্রাথমিক শিক্ষা পদকে শ্যামনগরে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক বাবু লাল ও শ্রেষ্ঠ স্কুল খ্যাগড়াদানা। স্বাধীনতার পর কেশবপুর থানায় প্রথম নারী ওসি”র যোগদান। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে সংগীতে অংকিতা প্রথম। কেশবপুরে কচুরিপানা নিধনে অর্থ সহায়তা দিলেন এমপি অধ্যাপক মোক্তার আলী। কেশবপুরে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলায় শেষের দিন ছিল ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা। বিলাইছড়ি ও কেংড়াছড়িতে মৎস্যজীবিদের  চাউল বিতরণ । কয়রায় সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ  করলেন জেলা পরিষদের প্রশাসক । কয়রায় ভবতোষ হত্যা মামলায় গ্রেপ্তার -১। প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকায় খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন শ্যামনগরের মীরগাং।

ফেনীর ট্রাংক রোড সংঘর্ষে গুলিবিদ্ধ সোনাগাজীর কাউছার আর নেই ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ২৯১ বার পঠিত

ইউসুফ মুন্সী, ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী শহরে গত ১৫ অক্টোবর-২১ শনিবার বিকালে তৌহিদি জনতার মিছিলে পূজা উদযাপন পরিষদের হামলার পর শহরে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের সময় গুরুতর আহত এনামুল হক কাউছার আর নেই। শুক্রবার ২৯অক্টোবর রাতে রাজধানীর কাকরাইল ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বরণ করে ১৯ বছর বয়সের এ যুবক। তার গ্রামের বাড়ি সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের ভোয়াগ গ্রামে।

 

নিহতের চাচা আতাউল ইসলাম জানান, ঘটনার দিন দোকানের মালামাল কিনতে কাউছার ফেনী এসেছিল। এরপর বড় মসজিদের সামনে সংঘর্ষের সময় মাথা ও মুখে গুলিবিদ্ধ হয় কাউছার। ফেনী শহরের বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ছিল।বৃহস্পতিবার রাত থেকে অবস্থার অবনতি হতে থাকলে শুক্রবার ভোর ৫টার দিকে ঢাকায় নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত কাউছার ওই এলাকার ব্যবসায়ী একরামুল হক সবুজের বড় ছেলে। এদিকে শুক্রবার রাতে তার লাশ সোনাগাজী পৌর শহরের কাশ্মির বাজার সড়কের ভাই ভাই মঞ্জিলের বাসায় আনা হয়।শনিবার সকাল ৯টায় পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। ১০টায় ভোয়াগ গ্রামে দ্বিতীয় জানাযা শেষে আবদুর রাজ্জাক মাষ্টার বাড়ীর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তারা ৩ ভাই ও ১ বোনের মধ্যে কাউছার ছিল সবার বড়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT