1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসলামী আন্দোলন বাংলাদেশর নুতন কমিটির সভাপতি মুফতী রেজাউল করিম মহাসচিব গাজী আতাউর রহমান। যশোরে ধর্মীয় সম্প্রীতি ও স্থায়িত্বশীল শান্তি প্রতিষ্ঠায় আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত। বিলাইছড়ি বাজার গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল অনুষ্ঠিত : চ্যাম্পিয়ন ব্রাদার্ হুদ । শার্শায় বীর মুক্তিযোদ্ধা মরহুম খাইরুল হককে গার্ড অফ অনার প্রদান। কালীগঞ্জে অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থী, দুঃস্থ নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ। কেশবপুরের মঙ্গলকোটে বিএনপি নেতা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ১ জেলে আটক । কয়রায় প্রত্যাশীর প্রজেক্ট লার্নিং শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত । কালীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত। শ্যামনগরে জলবায়ু সহনশীল কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত।

নড়াইলের কালিয়ায় নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নির্মল বিশ্বাসের পথসভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৮৪ বার পঠিত

মোঃহাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

 

নড়াইলের কালিয়া উপজেলায় ২৮ (নভেম্বর) আসন্ন তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০নং পহরডাঙ্গা ইউনিয়নের বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত দলীয় প্রতীক নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী নির্মল বিশ্বাসের পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল হতে রাত প্রযন্ত পহরডাঙ্গা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের বিভিন্ন স্থানে এ পথসভা অনুুষ্ঠিত হয়। এসময় এলাকার দলীয় নেতাকর্মীরা পথসভায় যোগদান করে।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন, পহরডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ইয়ার আলী,১ নং ওয়ার্ডের সদস্য জেফরুল মোল্লা।১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি কার্তিক রায়,সাবেক সভাপতি ফায়েকুজ্জামান ( ফকু) মোল্লা,২ নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক নুর মিয়া ঠাকুর পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কে এম মাহফুজ,মুক্তিযোদ্ধা জগদীশ বাকচী,মুক্তিযোদ্ধা অজিত মন্ডল,তোতা মোল্লা,আলামিন সহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় নেতা কর্মিরা।

এসময় চেয়ারম্যান প্রার্থী নির্মল বিশ্বাস বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী নৌকা মার্কা প্রতীক দিয়ে পাঠিয়েছে। এ প্রতীক দেশবাসীর উন্নয়নের প্রতীক। আমি আপনাদের সাথে নিয়ে এগিয়ে যাব। আপনারা নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। নৌকা মার্কা বিজয়ী হলে এলাকার উন্নয়ন হবে, দেশ এগিয়ে যাবে। এসময় নৌকা মার্কায় ভোট দেওয়ার জন‍্য সকলের প্রতি আহবান জানান তিনি।

 

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT