1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

ঝিকরগাছার মাগুরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গিয়াসের সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১৯২ বার পঠিত

শাহাবুদ্দিন মোড়ল ঝিকরগাছা যশোর :

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী একেএম গিয়াস উদ্দীন আওয়ামীলীগের আদর্শের প্রতি আস্থা রেখে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষনা দিয়েছেন। একই সাথে তিনি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক কে সমর্থন করে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান। বৃহস্পতিবার দুপুরের এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী রজমান শরীফ বাদশা, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আব্দুর রাজ্জাক, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হাবিব শিবলু সহ আরও অনেকে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT