1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

নড়াইলে দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

 

উজ্জ্বল রায়, নড়াইল থেকে:

 

নড়াইলে দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহ্বায়ক ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সুব্রত পাল। প্রধান বক্তা ছিলেন-যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডক্টর শামীম আল সাইফুল সোহাগ। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন-যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন, উপ-কৃষি ও সমবায় সম্পাদক রওশন জামির রানা, কার্যনির্বাহী সদস্য কাজী বশির আহমেদ ও শেখ তরিকুল ইসলাম, সদস্য চৈতী রানী বিশ্বাস, নড়াইল জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক ফরহাদ হোসেন, গাউসুল আজম মাসুম ও মাহফুজুর রহমান মাহফুজসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এ ছাড়া যশোর, ঝিনাইদহসহ পাশের বিভিন্ন জেলার নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় নেতারা সংগঠনের বিভিন্ন সমস্যাসহ পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে কথা বলেন। এদিকে, দীর্ঘ ২৬ বছর পর জেলা যুবলীগের বর্ধিত সভাকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শহরে একাধিক তোরণ, প্লাকার্ডসহ শোভাবর্ধন করা হয়েছে। সভা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে অতিরিক্ত পুািলশ মোতায়েন করা হয়। শহরজুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT