1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার। বিলাইছড়িতে  টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং । কেশবপুর-বড়েঙ্গা-ভেরচি-ভরত ভায়না সড়কটি দ্রুত সংস্কারেরর দাবী। গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম। শ্যামনগরে লিডার্সের উদ্যোগে কৃষকের মাঝে লবণ, খরা ও বন্যা সহিষ্ণু ধান বীজ ও সার বিতরণ। কেশবপুরে ভারী বৃষ্টিতে সরকারি দপ্তরের প্রবেশপথ তলিয়ে, দুর্ভোগে পথচারীরা। শ্যামনগরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। কেশবপুরে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন। কয়রায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন । কালীগঞ্জের পৌরসভার তুমলিয়া সমাজ কল্যান সংঘ ও তুমুলিয়া যুব সমাজের উদ্যোগ মাদক বিরোধী গণবিক্ষোভ।

ভাণ্ডারিয়ায় সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২১৫ বার পঠিত

এম এফ এইচ রাজু

পিরোজপুর প্রতিনিধিঃ

 

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, মন্দির, পূজামণ্ডপে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন হয়েছে, ২৭ অক্টোবর বিকেলে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷

 

এসময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, পৌর কাউন্সিলর গোলাম সরোয়ার, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফাইজুর রশিদ খসরু জমাদ্দার, সহ-সভাপতি লিয়াকত হোসেন তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি এনামুল কবির টিপু তালুকদার, উপজেলা জাতীয় পার্টি-জেপির সদস্য সচিব আলহাজ্ব ছিদ্দিকুর রহমান টুলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা সহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় পার্টি-জেপির নেতাকর্মীরাও এসময় উপস্থিত ছিলেন৷

 

বক্তব্যে তারা বলেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সনাতন ধর্মালম্বীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া, পূজা মন্ডপ মন্দিরে হামলা, বিভিন্ন জেলায় হিন্দু ধর্মীয় উপাসনালয় মন্দিরে প্রতিমা ভাঙচুর, অগ্নিসংযোগ, নারী নির্যাতন, ধর্ষণ, নোয়াখালী ইসকন মন্দিরের সেবাইতের নির্মম হত্যা, চাঁদপুরের মন্দির পূজারী হত্যা, লুটপাট, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে আজকের এই মানববন্ধন৷

 

একটি কুচক্রী মহল দেশের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করে আজ মূর্তির পায়ের উপরে কোরআন শরীফ রেখেছে কাল হয়তো মাহফিলে মূর্তি এনে দাঁড় করিয়ে রাখবে তাই সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রতিটি ধর্মীয় অনুষ্ঠান বিশেষ করে মাহফিল ও পূজা চলাকালীন সময়ে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে সেই সাথে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত থাকার কথা বলেছেন তারা৷

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT