1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

শ্রীবরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২৩৯ বার পঠিত
  1. এস.এম.আরফান আলী:

২৭শে অক্টোবর ১৯৭৮ সালের এইদিনে মহান স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান (বীর উত্তম) এর হাতেগড়া যুব সংগঠন, আন্দোলন সংগ্রামে গৌরবময় ঐতিহ্যবাহী বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী/’২১ সফল ভাবে উৎযাপন করার জন্য শেরপুর জেলা বিএনপি’র সংগ্রামী সভাপতি, সাবেক সংসদ সদস্য (শেরপুর-৩) জননেতা মাহমুদুল হক রুবেল সাহেবের পরামর্শ ও শ্রীবরদী উপজেলা যুবদল নির্দেশ প্রদান করেন। তাই শ্রীবরদী সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামসুজ্জামান স্বপন এর সভাপতিত্বে ও সদস্য সচিব সজীব আকন্দ এর পরিচালনায় এবং যুগ্ম আহ্বায়কগণের সহযোগিতায় শ্রীবরদী ধামাহাটা বাজারে কেক কাটা,আলোচনা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী সফল ভাবে উদযাপিত হয়েছে।

 

সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শামসুজ্জামান স্বপন এসব তথ্য প্রকাশ করে আরো বলেন- যুব ঐক্য প্রগতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের মূলনীতিকে আঁকড়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সকল প্রকার সিদ্ধান্তে শ্রীবরদী সদর ইউনিয়ন যুবদল সর্বদায় সহমত পোষণ করবে এবং গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ছিল, আছে থাকবে ইনশাআল্লাহ।।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT