1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

লালমনিরহাটে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ওহাব মেম্বার।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২০৪ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদঃ

 

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের ভোলার চওড়া গ্রামে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাড়িয়েছেন ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল।

 

গত ২৬ অক্টোবর ভোর রাতে ভোলার চওড়া গ্রামের মৃত আব্দুল শেখের পুত্র আফছার আলীর বসতভিটায় আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন লেগে দুইটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে শোয়ার ঘরে থাকা আসবাবপত্র ও গরুর গোয়ালে থাকা তিনটি গরুর শরীরের বেশির ভাগ জায়গা পুড়ে যায়। সেই সাথে বেশ কয়েকটি হাঁস পুড়ে মারা যায়। এতে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে আফছার আলী সাংবাদিকদের জানান।

 

আফসার আলী গাছের নিচে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এ খবর ওহাব মেম্বার জানতে পেরে আর্থিক সহয়তা দিয়ে অসহায় পরিবারটির পাশে দাড়িয়েছেন।

 

মহেন্দ্রনগর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার আব্দুল ওহাব মন্ডল বলেন, আফসার আলীর বসতভিটায় আগুন লেগে সব শেষ হয়ে গেছে। অসহায় পরিবারটির পাশে দাড়াতে সরকার ও বিত্তবানদের আহবান জানান।

 

উল্লেখ্য, আব্দুল ওহাব মন্ডল মহেন্দ্রনগর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের চার ট্রামের নির্বাচিত মেম্বার। তিনি বলেন, আসছে ২৮ নভেম্বর মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের জনগন যদি তাদের মুল্যবান ভোট দিয়ে আবারো আমাকে নির্বাচিত করে তাহলে আমি এই সেবার ধারা অব্যহত রাখবো।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT