1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

নড়াইলের কালিয়ায় ইউপি নির্বাচনে নৌকার মাঝিকে ফুল দিয়ে বরন করলো ইউনিয়নবাসী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ২০৭ বার পঠিত

মোঃ হাচিবুর রহমান, নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়নের বার বার নির্বাচিত চেয়ারম্যান ও নড়াগাতি থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ মো: ফোরকান মোল্যাকে ফুল দিয়ে বরন করেছে ইউনিয়নবাসী।

সোমবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় ইউনিয়নের সকল স্তরের জনগন নৌকার মাঝি শাহ মো: ফোরকান মোল্যাকে বরন করতে চাপাইল ব্রিজে সমাবেত হন। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যহত রাখতে শাহ মো: ফোরকান মোল্যাকে পুনরায় নৌকার মনোনয়ন দেন। ইউনিয়নের সাধারন জনগন নৌকার মাঝিকে শুভেচ্ছা জানিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে চাপাইল ব্রিজ মুখরিত করেন। পরে দুই শতাধিক মটরসাইকেলের বিশাল বহর নিয়ে ইউনিয়নের সাধারন মানুষের কাছে দোয়া চান তিনি। এসময় তিনি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বাঐসোনা ইউনিয়নের উন্নয়নের ধারা অব্যহত রাখতে উদারতো আহব্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, নড়াগাতি থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাবেক সভাপতি আব্দুল ওহাব মোল্লা, থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুল আলম, সেচ্চাসেবকলীগের সাবেক সভাপতি কায়েসুজ্জামান কচি, নড়াগাতি থানা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক হাসিবুল আলম উজ্জল,থানা আওয়ামীলীগের অন্যতম সদস্য আসাদুজ্জামান নেন্টু শেখ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারন মানুষ।

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT