1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

সাটুরিয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৬৩ বার পঠিত

মোঃ মোশারফ হোসেন (মানিকগঞ্জ) জেলা প্রতিনিধিঃ

 

মানিকগঞ্জের সাটুরিয়া ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন পিন্টু এক সংবাদ সম্মেলন করেছেন। মঙ্গলবার বিকাল ৪ টার দিকে সাটুরিয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

 

তিনি এসময় বলেন, সম্প্রতি একটি পত্রিকায় তাকে জড়িয়ে হীন উদ্দেশ্যে একটি সংবাদ প্রকাশিত হয়। স্থানীয় একটি মহল সে সংবাদ ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন।

 

আনোয়ার হোসেন পিন্টু বলেন, ১৯৯৮ সালে আমার বাড়ির পাশে একটি জমি ক্রয় করি। তখন আমি চেয়ারম্যান ছিলাম না। তাহলে কিভাবে চেয়ারম্যান থাকাকালীন অবস্থায় জবর দখল করলাম। ওই জমি আমি টাকার বিনিময়ে ক্রয় করি। বলা হয়েছে আমি বিএনপি থেকে এসেছি। আমার কোন সময় বিএনপিসহ কোন অংগ সংগঠনের সাথে জড়িত ছিলাম না।

 

একটি মহল আমার সামনে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে তাদের স্বার্থ হাসিল করার লক্ষে এ মিথ্যা তথ্য দিয়ে জনগনকে বিভ্রান্তি করেছে। সিএনজি থেকে কোন চাঁদা নেইনি। এমনকি বালু থেকে কোন টাকা নেইনি। গত ২৩ অক্টোবর আমার বিরুদ্ধে একটি পত্রিকায় মিথ্যা বানোয়াট ও ভিক্তিহীন সংবাদ প্রকাশ করায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

 

সংবাদ সম্মেলনে সাটুরিয়া প্রেস ক্লাবের সভপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা খান, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT