1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম:
কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ। বিজয় দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হলো শারদীয় দুর্গোৎসব -২০২৬। বিলাইছড়িতে রাইংখ্যং নদীতে প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।

মধুপুরে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মমিনুল হক মুকুল।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ২৬ অক্টোবর, ২০২১
  • ২৫০ বার পঠিত

 

আ.হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করার ঘোষণা দিয়েছেন মমিনুল হক মুকুল। তিনি সোমবার(২৫ অক্টোবর) বিকেলে আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা বাজারে সমাবেশ করে এই ঘোষণা দেন।
ওই সমাবেশে সভাপতিত্ব করেন প্রবীণ ব্যক্তি আব্দুর রশিদ। বক্তব্য দেন চেয়ারম্যান প্রার্থী মমিনুল হক মুকুল, ট্রাক ড্রাইভার্স ইউনিয়ন লাউফুলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক রুবেল, মোখলেছুর রহমান, আব্দুল আজীজ, সুজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মমিনুল হক মুকুল বলেন, দলীয় মনোনয়ন না পেলেও এলাকাবাসীর কল্যাণে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চাই। সকলের সহযোগিতা পেলে নির্বাচনে অবশ্যই বিজয়ী হবো।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT