1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত। রাজৈরে নেতাকর্মীসহ আওয়ামী লীগ ছাড়লেন সাবেক ইউপি চেয়ারম্যান দাদন কান্তা। কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় নারী ও শিশুসহ ৩ জন আহত। মণিরামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে কোচবিলের কৃষক ও ঘের মালিকদের বিরোধের অবসান। সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে মাছ শিকার আটক  ৫ জেলে কারাগারে । কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত। শ্যামনগরে তিনদিনব্যাপী নজরুল বর্ষ উদযাপনের সমাপনী। মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার।

লালমনিরহাটে শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র শারদ উপহারের চেক হস্তান্তর।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ২০৬ বার পঠিত

মোঃ মাসুদ রানা রাশেদ:

সোমবার (১১ অক্টোবর) বিকাল ৩টায় শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাট চত্ত্বরে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালমনিরহাটের আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব-২০২১ উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র শারদ উপহারের চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সভাপতিত্ব করেন মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম লালমনিরহাটের সহকারী প্রকল্প পরিচালক আতাউর রহমান। উদ্বোধক ছিলেন লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী লীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. মতিয়ার রহমান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানীত ট্রাস্টি কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি হীরালাল রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা শৈলেন্দ্র কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক অবিনাশ রায়, শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের সাধারণ সম্পাদক সুবল চন্দ্র বর্মণ। এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লালমনিরহাট জেলা শাখা, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখা, শ্রীশ্রী গৌরী শংকর গোশালা সোসাইটি লালমনিরহাটের সদস্যবৃন্দসহ বিভিন্ন মন্দিরের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT