1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে মেয়ের জামাইয়ের কুড়ালের কোপে শ্বশুর নিহত, থানায় আত্মসমর্পণ। কেশবপুরে বীর মুক্তিযোদ্ধা খোকন-এঁর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন। কেশবপুরে শাহেদা-জবেদ ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে জার্সি বিতরণ। কেশবপুরে চারুপীঠের শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক ও সনদপত্র বিতরণ। যশোরের বিদ্রোহী সাহিত্য পরিষদের আয়োজনে চিরঞ্জীব নজরুল শীর্ষক আলোচনা। ক্ষমতা নয়, সেবাই আমার মূল লক্ষ্য’—সাদিপুরে চতুর্থ দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবী । উচ্চ বেতনে চাকরির নামে ১৭ লক্ষ টাকা আত্মসাৎ। পিবিআই খুলনার অভিযানে প্র*তারক চক্রের -১ সদস্য গ্রেফতার। কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ, থানায় লিখিত অভিযোগ। উন্নয়নের নাগরিক অঙ্গীকার ও নাগরিক সেবা নিশ্চিত করার প্রত্যয়ে সাদীপুর ১ নম্বর ওয়ার্ডে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ।

অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি,তিন প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার পঠিত

শেখ আবদুল্লাহ

আনোয়ারা (চট্রগ্রাম) প্রতিনিধি।

 

চট্রগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় ৩ প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী’র নেতৃত্বে বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের দক্ষিণ শোলকাটা গ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে দুধের ছানা তৈরি করায় প্রস্তুতকারকে ১০ হাজার টাকা, চাতরী চৌমুহনী বাজারে সুইট কিং কে ৩০ হাজার এবং রুবি মিষ্টি মহলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও বিএসটিআই এর ওজন পরিমাপক দিয়ে চাতরী চৌমুহনঅ বাজারের বিভিন্ন স্বর্ণের দোকান, মাংসের দোকান ও ফলের দোকানের ওজন যন্ত্রে কোন কারচুপি আছে কিনা যাচাই করা হয়।

 

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় তিন প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT