1. dainikbanglerprottoy@gmail.com : admin : Nibas Dhali
  2. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাংবাদিক শ্রী মিশুক চন্দ্র ভূঁইয়ার পক্ষ থেকে সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি। বিলাইছড়িতে গণহত্যা দিবস পালিত। নিধুরাম ভুঁইয়া বাড়িতে সার্বজনীন বাসন্তী পুজো ও বসন্ত উৎসব ২০২৬ নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে। কয়রায় যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালন।  বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু, জমা লাখ টাকা বাধ্যতামূলক। স্ত্রীকে নদীতে ফেলে হত্যা চেষ্টা, স্বামী আটক। খুলনায় ২৫ মার্চ গনহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা। বাগেরহাট কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ কুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্ব ভার গ্রহন ।

শার্শায় প্রেম ঘটিত কারণে যুবককে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার প্রচেষ্টা।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৯ বার পঠিত

মেহেদী হাসান শার্শা প্রতিনিধিঃ

যশোরের শার্শায় প্রেম ঘটিত কারণে হাবিবুর রহমান প্লাবন (১৮) নামে যুবককে কুপিয়ে যখম করেছে। ঘটনাটি ঘটেছে ৬ সেপ্টেম্বর সোমবার রাতে উপজেলার কন্দর্পপুর গ্রামে।
জানা যায়, শার্শা উপজেলার কন্দর্পপুর গ্রামের রকিব উদ্দিন এর স্কুল পড়ুয়া মেয়ে রাজিয়া সুলতানার সাথে একই উপজেলার চান্দুড়িয়ার ঘোপ গ্রামের (স্বস্তি ডাঙ্গাপড়ার) তাইজুল ইসলামের ছেলে হাবিবুর রহমান প্লাবন এর প্রেমের সম্পর্ক চলে আসছিল। তারা দু’জনই গোড়পাড়া মাধ্যমিক বিদ‍্যালয়র ১০ম শ্রেণিতে পড়ে। বিষয়টি রাজিয়া সুলতানার পিতা রকিব উদ্দিন জানতে পেরে ক্ষিপ্ত হয়ে ওঠেন। কৌশলে ঘটনার দিন হাবিবুর রহমান প্লাবনকে তার বাড়িতে ডেকে নিয়ে গোপন একটি ঘরে আটকে রেখে সন্ধ্যার পর থেকে গভীর রাত পযর্ন্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং বেধড়ক পিটিয়ে রক্তাক্ত যখম করে। পরে খবর পেয়ে হাবিবুর রহমান প্লাবন বন্ধুরা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ৫দিন চিকিৎসা শেষে জীবন যুদ্ধে জয়ী হয়ে বাড়িতে ফিরেছে প্লাবন।
এব‍্যাপারে প্লাবনের পিতা তাইজুল ইসলাম জানান, আমার ছেলেকে হত্যার উদ্দেশ্য বাড়িতে আটকে রেখে অমানুষিক ভাবে নির্যাতন চালিয়েছে রকিব। আমি থানায় অভিযোগ করেছি। আমি এ ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক রকিব উদ্দিনের শাস্তির দাবি জানায়।
এ ব‍্যাপারে মেয়ের পিতা অভিযুক্ত রকিব উদ্দিনের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, আমার মেয়েকে বিরক্ত করার কারণে আমি প্লাবন এবং তার বন্ধুদের বাড়িতে ডেকে আমার মেয়েকে বিরক্তি না করার জন্য নিষেধ করেছি। আমি কোন মার-ধর করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT