1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

খাগড়াছড়ির রামগড়েমাছের পোনা বিতরণ ও অবমুক্ত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ২৫০ বার পঠিত

 

 

মোঃ মোজাম্মেল হোসাইন, রামগড় প্রতিনিধি ।

 

খাগড়াছড়ির রামগড়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) সকাল সাড়ে দশটায় উপজেলা মৎস অফিসের আয়োজনে উপজেলা পরিষদের লেকে আনুষ্ঠানিক ভাবে পোনা অবমুক্ত করেন রামগড় উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক।একইসাথে স্থানীয় সরকারী – বেসরকারী,সমবায় সমিতি, ব্যাক্তি মালিকানা ও খাস জলাশয়, পুকুর, ডোবায় অবমুক্ত করার জন্য পোনা বিতরণ করেন তিনি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারঃ)ও সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,উপজেলা (সংরক্ষিত) মহিলা সদস্য কনিকা বড়ুয়া,২নং পাতাছড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা,উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহম্মদ ,রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজিজুর রহমান আনজুম, আনসার ভিডিপি কর্মকর্তা আবুল কালাম,মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস,স্থানীয় সাংবাদিক, সিআইজি সমিতির সভাপতি, সম্পাদক ও মৎস্য চাষিগণ উপস্থিত ছিলেন।

রামগড় উপজেলা মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাশ জানান,মাছের উৎপাদন বাড়াতে রাজস্ব খাতে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচীর আওতায় রামগড় উপজেলার ৩৬টি পুকুরে পোনামাছ অবমুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে।

 

 

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT