1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুর-ত্রিমোহিনী সড়ক যেন মরণফাঁদ। শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু। নিসচা’র ডুমুরিয়ায় নবাগত শিক্ষার্থীদের ইভটিজিং ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা। মৌলিক চাহিদা পূরণে অগ্রাধিকার, ওয়ার্ডভিত্তিক উন্নয়নের প্রত্যয় পঞ্চম দিনের গণসংযোগে মাদকমুক্ত সমাজ ও মানুষের চাহিদা পূরণের কথা বললেন মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ। কালীগঞ্জ থানা কমিউনিটি পুলিশের বালক কাবাডি দল সেমি ফাইনালে। পাটকেলঘাটায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে একমি কোম্পানির সেলস অফিসার নিহত। পৌরসভার উদ্যোগে মণিরামপুর প্রেসক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান। মণিরামপুরে হরিহর নদে ক্ষতিগ্রস্থ মাদ্রাসা ভবন রক্ষার্থে পাউবোর কাজ শুরু। কেশবপুর খেলাঘর-এর সম্মেলন প্রস্তুতি কমিটির আলোচনা সভা। কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত।

কাউনিয়ায় স্বাস্থ্যবিধি না মানায় দুই প্রধান শিক্ষককে শোকজ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ১৮৬ বার পঠিত

 

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুরের কাউনিয়াতে স্বাস্থ্যবিধি অমান্য করে শিক্ষার্থীদের মাস্কবিহীন পাঠদান করায় পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সাব্দী মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ করেছে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তাদের আগামী তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে কাউনিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি অনুসরণ না করায়, শ্রেণিকক্ষে গাদাগাদি পাঠদান ও বিদ্যালয় ভবন অপরিষ্কার রাখার কারণে পাঠোয়ারীটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হককে রোববার (১২ সেপ্টেম্বর) বিকেলে শোকজ করা হয়েছে।

এছাড়া বিদ্যালয় মাঠ ও ভবন অপরিষ্কার রাখায় সোমবার (১৩ সেপ্টেম্বর) উত্তর সাব্দী মৌলটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককেও শোকজ করা হয়েছে। তাদের দুজনকে আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

গত রোববার (১২ সেপ্টেম্বর) থেকে ১৯ দফা শর্ত দিয়ে দেশের সব স্কুল-কলেজ খুলে দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানের সময় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের সবাইকে মাস্ক পরতে হবে। এবং সেই সাথে সরকারের দেয়া এসব শর্ত ঠিকভাবে মানা হচ্ছে কি না বা স্কুল খোলার পর করোনা পরিস্থিতি কেমন হয় তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT