1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
মণিরামপুরে চেকের আলাদা মামলায় প্রধান শিক্ষক জামালের আবারও ১ বছরের জেল। কেশবপুরে বিনামূল্যে দরিদ্রদের সেলাই মেশিন, হুইল চেয়ার, বাইসাইকেল বিতরণ করা হয়। কেশবপুর থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ আসামি গ্রেফতার। কালীগঞ্জে জনগণের উন্নয়নে পাশে দাঁড়াতে হবে এমপি, ফজলুল হক মিলন। শ্যামনগরে এইচএসসি,আলিম ও ভোকেশনাল পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত অর্ধশত। সারা দেশে এইচ এস সি পরীক্ষা শুরু,মোট পরিক্ষার্থী ১২ লক্ষ ৭০ হাজার ৫৮৩ কালীগঞ্জে পরিক্ষার্থী ১৮৫৫ জন। আজীবন কয়রার মানুষের পাশে থাকতে চাই …………….জেলা পরিষদের প্রশাসক বাপ্পী। বাগদহা গ্রামে সবচেয়ে পুরনো রাস্তার বেহাল অবস্থাঃ দেখার কেউ নেই। মো. আল-আমিন দেওয়ান আল আবেদী জন্ম দিনের শুভেচ্ছায় শিক্তহলেন।

চাঁপাইনবাবগঞ্জে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল পরিদর্শন ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১৬০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :

চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতি পরিদর্শন করেছেন, বাংলাদেশ ডায়াবেটিক সমিতি এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স কমিটির চেয়ারম্যান ও যুগ্ন মহাসচিব অধ্যাপক মো. রশিদ-ই-মাহবুব।

 

এ সময় এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স সাম্মানিক উপদেষ্টা ডা. ওয়াজেদুল ইসলাম খান, এফিলিয়েটেড এসোসিয়েশন এফেয়ার্স এর পরিচালক আহাম্মদ আলী এবং বারডেম বায়োকেমিস্ট্রি বিভাগের সিনিয়র সায়েন্টিফিক অফিসার ড. মো. আব্দুল মোত্তালিব উপস্থিত ছিলেন।

 

এ উপলক্ষে ১২ সেপ্টেম্বর রোববার সকালে সমিতির পরিচালকের কক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডায়াবেটিস সমিতি, চাঁপাইনবাবগঞ্জের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন। সভা শেষে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল ঘুরে দেখেন আগত অতিথিবৃন্দ।

 

এ সময় আরও উপস্থিত ছিলেন, সমিতির পরিচালক ডা. মো, দুররুল হোদা, প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমূখ।

 

উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস স্টেশনের পেছনে মহানন্দা নদীর পাড় ঘেষে নির্মাণ হচ্ছে ৫০ শয্যা বিশিষ্ট ডায়াবেটিক হাসপাতাল। যার কাজ চলমান আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT