1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রংপুরে ছয় মাস সংসার করে স্বামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা। কালীগঞ্জে মাদক বিরোধী মিনিবার ফুটবল টুনামেন্ট অনুষ্ঠিত। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার। বিলাইছড়িতে নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়ন বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু। কয়রায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত । খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের মনিটরিং সেল গঠন  রতন মিত্র আহবায়ক ও সুমন দাস সদস্য সচিব । কেশবপুরে অভিভাবক ও কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত। কেশবপুরে জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত। কেশবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ। জনদুর্ভোগের কথা শুনলেন মেয়র পদপ্রার্থী, নির্বাচিত হলে উন্নয়নের আশ্বাসদেন ইমদাদুল হক ইমদাদ।

হলি আর্টিসান নিয়ে এবার বলিউডে সিনেমা

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

রাজধানী ঢাকার গুলশানে হলি আর্টিসান রেস্তোরাঁয় ২০১৬ সালের ১ জুলাই জঙ্গি হামলার ঘটনাটি সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। সেখানে দেশি-বিদেশি ২৮ জন মানুষ নিহত হন, যা শোকাহত করেছিল সবাইকে।

সে ঘটনা নিয়ে বাংলাদেশি নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী বানিয়েছেন ‘শনিবার বিকেল’ নামের সিনেমা।

সেটি দীর্ঘদিন ধরে সেন্সরে আটকে আছে।

এবার হলি আর্টিসান নিয়ে সিনেমা তৈরি হচ্ছে বলিউডে। নাম ‘ফারাজ’।

সিনেমাটি প্রযোজনা করছে বলিউডের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজ। বৃহস্পতিবার (৫ আগস্ট) একটি মোশন পোস্টার প্রকাশের মাধ্যমে সিনেমাটির ঘোষণা দেওয়া হয়েছে।

‘ফারাজ’ নির্মাণ করছেন হানসাল মেহতা। যিনি গত বছর ‘স্ক্যাম ১৯৯২’ ওয়েব সিরিজ নির্মাণ করে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে।

হানসাল মেহতা বলেন, ‘ফারাজ’ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হবে। এটা অত্যন্ত ব্যক্তিগত একটি গল্প, যা আমি তিন বছর ধরে হৃদয়ে পুষে রেখেছি। এখানে গভীর মানবতা এবং সহিংস প্রতিকূলতার মধ্যেও বিজয়ের পতাকা উড়ানো হবে।’

এ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন কারিনা কাপুর, রণবীর কাপুরদের চাচাতো ভাই জাহান কাপুর। এ সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন প্রয়াত শশী কাপুরের ছেলে।

প্রসঙ্গত, গুলশানের হলি আর্টিসান হামলার ঘটনায় ফারাজ নামটি জড়িয়ে আছে। তার পুরো নাম ফারাজ আইয়াজ হোসেন। মাত্র ২০ বছর বয়সী এই মুসলিম বাংলাদেশী যুবক ওই হামলায় প্রাণ হারিয়েছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT