1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সড়ক দূর্ঘটনায় বিয়ানীবাজারের যুবক নিহত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শুক্রবার, ১২ নভেম্বর, ২০২১
  • ২৩১ বার পঠিত

আব্দুল করিম,বিয়ানীবাজার প্রতিনিধি :

সিলেটের জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত শ্রীখেল এলাকায় সড়ক দূর্ঘটনায় বিয়ানীবাজারের নোমান আহমদ (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রীখেল এলাকায় লেগুনা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনা ঘটে। নিহত নোমান আহমদ বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া নওয়াগাও এলাকার মুহিবুর রহমানের ছেলে।

 

জানা গেছে, দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নোমান আহমদ গুরুতর আহত হয়। পরে স্থানীয় জনতা উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। পরে কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল ৩টায় তিনি মৃত্যুবরণ করেন।

 

এদিকে দূর্ঘটনার খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। পরে ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও লেগুনা গাড়ী পুলিশ উদ্ধার করে। এ ঘটনায় আহত লেগুনা যাত্রীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ী চলে যায় বলে জানা গেছে।

 

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দূর্ঘটনার কথা স্বীকার করে বলেন, চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পুলিশ হেফাজতে দূর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও লেগুনা রয়েছে। পরে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT