1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

সুবর্ণচরে বিভিন্ন আয়োজনে জাতীয় যুব দিবস পালিত।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ১ নভেম্বর, ২০২১
  • ২০৯ বার পঠিত

রাফুর উদ্দিন , সুবর্ণচর, নোয়াখালী।

 

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুবর্ণচরে জাতীয় যুব দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, প্রশিক্ষণ সনদ বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল সোমবার (১ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন বাহার চৌধুরী এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: আবদুল মন্নান।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: কাউছার আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা এটিএম মো: মহিতুল ইসলাম, ০২নং চরবাটা ইউনিয়নের চেয়ারম্যান মো: আমিনুল ইসলাম রাজিব, সৈকত সরকারি কলেজের ছাত্রলীগ সভাপতি মো: আজগর হোসেন, সফল আত্মকর্মী মো: আরিফ হোসেন, যুব সংগঠের প্রতিনিধি খন্দকার মো: দিদারুল আলম এবং সজল চঁন্দ্র দাস, সাংবাদিক ইমাম উদ্দিন সুমন, ইব্রাহিম খলিল শিমুল’সহ আরো অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও উদ্যোগতারা।

 

এসময় আজহারুল ইসলাম ও আবদুল কাদেরকে ৬০ হাজার টাকা করে, ইব্রাহিম খলিলকে ৮০ হাজার টাকা’সহ মোট ৩ জন উদ্যোগতাকে নগদ ২ লক্ষ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। এছাড়াও যুব উন্নয়নের ১০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

 

উক্ত অনুষ্ঠান শেষে কর্মকর্তা ও উদ্যোগতাদের নিয়ে উপজেলা পরিষদ চত্তরে বৃক্ষরোপণও করেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT