1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতে তিন ব্যবসায়ীকে অর্থদন্ড। নবাগত ইউএনও-এর সাথে কেশবপুর থানা প্রেসক্লাব সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ,। তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে। বিপিএল সিজন ৫ এর ২৪ তম ম্যাচ অনুষ্ঠিত। মানুষের ভালোবাসা নিয়ে সাদিপুর ১ নম্বর ওয়ার্ডে পঞ্চম দিনের গণসংযোগে ইমদাদুল হক ইমদাদ। বিলাইছড়িতে সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নজরুল বর্ষের উদ্বোধন। কেশবপুরের পাঁজিয়ায় কবি সুকান্ত ভট্টাচার্য-এর শততম জন্মবার্ষিকী । কেশবপুরে আনসার-ভিডিপি’র সদস্যারা স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকেের পাকা পাট কেটে দিলেন। কেশবপুরের সুফলাকাটি ইউনিয়ন বিএনপির কার্যালয়ের উদ্বোধন। কেশবপুরে সমাধান এর ব্যবস্থাপনায় ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত।

সুবর্ণচরে কৃষকদের মাঝে ৭০% ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২০৮ বার পঠিত

রাফুল উদ্দিন , সুবর্ণচর, নোয়াখালী।

 

নোয়াখালী সুবর্ণচরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি যান্ত্রীকরণ প্রকল্পের আওতায় ৭০% ভর্তুকি মূল্যে কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৬ নভেম্বর) উপজেলার পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার চৈতী সর্ববিদ্যার উপস্থিতিতে একটি কম্বাইন হারভেস্টার ও একটি পাওয়ার থ্রেসার যন্ত্র বিতরণ করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ তাসলিমা ফেরদৌস, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মায়দুল হাসান, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ কামাল উদ্দিন।

 

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি বৃন্দ ও উপকারভোগী কৃষক এবং কোম্পানীর প্রতিনিধি বৃন্দ।

 

উপজেলা কৃষি অফিসার মোঃ হারুন অর রশিদ জানান, উক্ত কম্বাইন হারভেস্টার যন্ত্রের মাধ্যমে কৃষক একই সাথে ধান কর্তন, মাড়াই, ঝাড়াই ও বস্তাভর্তি করতে পারবেন। ফলে কৃষকের উৎপাদন খরচ অনেকাংশে কমে যাবে এবং কৃষকের আয় বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT