1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সিলেটে বেপরোয়া সিএনজি অটোরিকশা, ৩ গুণ বেশি ভাড়া দাবী।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
  • ২৪৫ বার পঠিত

এম এ রশীদ সিলেট বিভাগীয় ব্যুরো চীফ :

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক সমিতি, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন, ট্রাক-বাস মালিক অ্যাসোসিয়েশন এবং ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি।

এই সুযোগে সিলেটে বেপরোয়া হয়ে উঠেছে সিএনজি অটোরিকশা। যাত্রীদের কাছে ৩ গুণ বেশি ভাড়া দাবী করছে তারা ।

শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে এই অবস্থা শুরু হয়েছে। হঠাৎ গণপরিবহণ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বাস না পেয়ে ৩ থেকে ৪ গুণ বেশি ভাড়া দিয়ে চড়তে হচ্ছে সিএনজিচালিত অটোরিকশায়।

বন্দরবাজার থেকে টুকেরবাজার পর্যন্ত ভাড়া ছিলো ১৫টাকা। সম্প্রতি ট্রাফিক বিভাগ সিএনজি অটোরিকশায় ৩ জনের বেশি যাত্রী না উঠানোর নির্দেশ দেয়ায় ১৫টাকার ভাড়াকে ৩৫ টাকা করা হয়েছে। একই অবস্থা অন্যান্য রোডে।

সিএনজি’র মূল্য অনুসারে এই ভাড়ার কোন সমন্বয় নেই।

 

পরিবহন ধর্মঘটের সুযোগে সিএনজি অটোরিকশা চালকরা বন্দরবাজার টু টুকেরবাজার জনপ্রতি ৫০টাকা দাবী করছেন এমন জানিয়েছেন কবির আহমদ নামে এক সবজি ব্যবসায়ী।

পকেট কাটা যাওয়ায় যাত্রীদের অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন। আবার অনেকে বিরক্ত হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের দিকে ছুটে চলেছেন।

একই অবস্থা রিকশা এবং ব্যটারীচালিত রিকশা ও টমটমে।

এ ব্যাপারে সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের বক্তব্য পাওয়া যায়নি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT