1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

সিলেটে ডুবে যাওয়া ‘টিকটকারের’ খোঁজ নেই।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১৯০ বার পঠিত

 

ইবান হোসেন সদর (সিলেট) প্রতিনিধিঃঃ

 

 

সিলেটে টিকটক ভিডিও বানাতে গিয়ে নগরীর কাজিরবাজার এলাকায় সুরমা নদীতে পড়ে ডুবে যাওয়া কিশোরের খোঁজ মেলেনি। টানা তিনদিন ধরে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন।

 

জানা গেছে, গত শনিবার বেলা ২টার দিকে কাজিরবাজার সেতুতে টিকটক ভিডিও বানাচ্ছিল কয়েকজন শিশু-কিশোর। ওই সময় সেতুর রেলিংয়ে ওঠে পড়া এক কিশোর অসতর্কতায় নিচে সুরমা নদীতে পড়ে যায়। পড়ার পর সে তলিয়ে যায়।

 

স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা সন্ধ্যা অবধি উদ্ধার অভিযান চালান। কিন্তু পাওয়া যায়নি ওই কিশোরকে।

 

সোমবার সকাল থেকে ফের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে বেলা ১২টা অবধি কোনো খোঁজ মেলেনি ওই কিশোরের। এছাড়া ওই কিশোরের পরিচয়ও জানা সম্ভব হয়নি।

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন সিলেট সদরের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. বেলার হোসেন বলেন, ওই কিশোরের খোঁজে আজও উদ্ধার অভিযান চলছে। তবে তার খোঁজ পাওয়া যাচ্ছে না। তার পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।

 

উদ্ধার অভিযানে থাকা ফায়ার সার্ভিসের কর্মী মামুন বলেন, ‘নদীতে সামান্য স্রোত আছে। তবে এ স্রোতে কেউ বেশিদূর ভেসে যাবে না। ওই কিশোর শনিবার নদীতে পড়েছে। স্বাভাবিকভাবে তার বেঁচে থাকার কথা নয়। কিন্তু এখনও মরদেহ ভেসে ওঠেনি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT