1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন
শিরোনাম:
পাঁজিয়া ইউনিয়নে অবহেলিত রাস্তাটির উন্নয়ন, স্বস্তি ফিরেছে এলাকাবাসীর। ৭ বছর আগে কেনা জমিতে বাড়ি নির্মাণে বাধা, তদন্তে সরকারি জমি দখলের প্রমাণ মেলেনি। কয়রায় ৩০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ উদ্ধার, অতপর নদীতে অবমুক্ত । ঘোগা ইউনিয়ন যুবদলের সভাপতি পদে আলোচনায় জাহাঙ্গীর আলম। বিলাইছড়িতে আশ্রয় কেন্দ্র পরিদর্শনে ইউএনও মো. জাকির হোসেন । শ্যামনগর ও কয়রার যাতায়াতের গোবরা হার্বোরিং ঘাট এর হস্তান্তর অনুষ্ঠান। বাংলাদেশ প্রাণিসম্পদ এ আই টেকনিশিয়ান কল্যাণ সমিতির উদ্যোগে যশোরে কর্মবিরতি। কেশবপুরে সদ্য খনন করা নদীর পাড় ধসে পড়ায় বাসিন্দাদের দুর্ভোগ। টানা বর্ষণে ফারুয়া ইউনিয়ন প্লাবিত। কেশবপুরে থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত দুই নারীসহ ১১ আসামি গ্রেফতার।

সিলেটে অটোরিকশায় প্রতিবন্ধী তরুণী ধর্ষণ, চালক আটক।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ১৭১ বার পঠিত

মোঃ মোস্তফা উল্লাহ,জালালাবাদ (সিলেট) প্রতিনিধিঃঃ

 

সিলেট নগরীর জালালাবাদ থানা এলাকায় অটোরিকশায় জোরপূর্বক এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অটোরিকশার চালক ও অটোরিকশা জব্দ করেছে পুলিশ।

জালালাবাদ থানার জাঙ্গাইল এলাকায় এ ধর্ষণের ঘটনাটি ঘটে।

 

আটক ও ধর্ষণের অভিযোগের সত্যতা নিশ্চিত করে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।

 

ওসি জানান, ওই মেয়ের বাড়ি ছাতকের দোয়ারাবাজার এলাকায়। সিলেট থেকে সে রাতে ভাইয়ের সাথে বাড়ি যাচ্ছিলো। জালালাবাদ থানার জাঙ্গাইল সিএনজি পাম্পের কাছে আসার পর চালক কৌশলে ভাইকে নামিয়ে বোনকে নিয়ে চলে যায়। খবর পেয়ে মেয়েকে উদ্ধার করা হয়েছে। এসময় চালক ও অটোরিকশা আটক করা হয়েছে। তরুণী জানিয়েছেন তাকে ধর্ষণ করা হয়েছে।

 

তবে অটোরিকশার নম্বর এবং চালকের নাম ও ঘটনার সময় জানতে চাইলে বিস্তারিত পরে জানাতে পারবেন বলে জানান ওসি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT