1. ashiskumarsaha90@gmail.com : Ashish Saha : Ashish Saha
  2. dainikbanglerprottoy@gmail.com : banglar : Nibas Dhali
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কেশবপুরে পিএফজি ও ওয়াইপিএজির সমন্বয় সভা অনুষ্ঠিত। রংপুরে দর্শনা স্পোটিং ক্লাবের ফুট বল ম্যাচ ও পুনর্মিলনী অনুষ্ঠিত। কয়রায় জমি-জমা সংক্রান্ত বিরোধের সংঘর্ষে ১জনের মৃত্যু, বিচারের দাবীতে মানববন্ধন। উপপরিচালক (প্রশাসন), কেশবপুরের কৃতি সন্তান মোঃ রেজাউল করিম আর নেই। পীরগাছায় দীর্ঘ ৩০ বছরের চলাচল রাস্তা বন্ধ করে গাছ লাগানোর অভিযোগ। কয়রায় হরিণের মাস মাথা-পাসহ চামড়া জব্দ। কালীগঞ্জে ভূমি কর্মকর্তার নির্দেশ অমান্য করে বিরোধপূর্ণ জমিতে বাঁশের খুঁটি স্থাপনের অভিযোগ। কেশবপুরে সাংবাদিক রাজিব চৌধুরীর স্ত্রী সুচিত্রা মালাকর এর পরলোকগমন। খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের পূজা মণ্ডপ পরিদর্শণ। শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় মেগা প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক কাউসার আজিজ।

সিলেটি লেডি বাইকার রিয়াকে খুঁজছে পুলিশ, বয়ফ্রেন্ড কারাগারে।

রিপোর্টার নাম
  • প্রকাশিত তারিখ : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ২১০ বার পঠিত

মাহবুব আহমদ এয়ারপোর্ট(সিলেট)প্রতিনিধিঃঃ

সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায়কে হন্য হয়ে খুঁজছে পুলিশ। নেপথ্যে রয়েছে মাদক। মাদক উদ্ধারের ঘটনায় রিয়া ও্র তার বয়ফ্রেন্ড সামীর বিমানবন্দর থানায় মাদক মামলা করেছে পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়।

মাদক মামলায় ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে রিয়া রায়ের বয়ফ্রেন্ড আরমান সামীকে। এদিকে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে সামীকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, বিলাসী জীবন যাপনের পাশাপাশি সামী ও রিয়া তারা দুজনই মাদক ব্যবসার সাথে জড়িত। সামী তার বয়ফ্রেন্ড রিয়াকে বাঁচানোর জন্য পুলিশের সিগন্যালে না থেকে কিছুটা দূরে গিয়ে রিয়াকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে পুলিশের কাছে ধরা দেন। রিয়াকে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিলেও তাদের ব্যবহৃত প্রাইভেট গাড়িতে মাদকের আলমত থেকে যায়। এরপর পুলিশ গাড়িটি তল্লাশি চালিয়ে ইয়াবা, মদ ও গাঁজা উদ্ধার করে। গ্রেফতারকৃত আরমান সামী নগরীর মিরাপাড়ার ১৪৯/বি নং বাসার শামসুল ইসলামের ছেলে আর রিয়া রায় নগরীর কুমারপাড়ার মন্দিরগলির ঝর্ণারপাড় এলাকার ৬২/এ-এর বাসিন্দা রামু রায়ের মেয়ে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের ষোলঘর এলাকায়।

মামলা দায়েরের পর থেকে লেডি বাইকার রিয়া লাপাত্তা রয়েছেন জানিয়ে সিলেট বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, রোববার রাতে বয়ফ্রেন্ড আরমান সামীকে নিয়ে সিলেটের এয়ারপোর্ট-সংলগ্ন এলাকায় যান রিয়া। নীল রঙের একটি গাড়ি (ঢাকা মেট্রো খ ১৪-০৫১২) নিয়ে এদিক-সেদিক ঘুরছিলেন তারা। টহল পুলিশের সন্দেহ হলে গাড়িটি থামানোর সংকেত দেওয়া হয়। একটু দূরে গিয়ে থামে গাড়িটি। তখন গাড়ি থেকে এক তরুণী দ্রুত নেমে যান।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক গাড়িটি চালানো অবস্থায় থাকায় আরমান সামীকে ধরতে সক্ষম হয় পুলিশ। এরপর আরমান সামীই জানায়, পালিয়ে যাওয়া তরুণী রিয়া রায়। এ সময় পুলিশ গাড়ি তল্লাশি করে মাম পানির বোতলে রাখা বিশেষ মদ ৫০০ মিলিগ্রাম, ইয়াবা ট্যাবলেট ১০ পিস ও দুই পুড়িয়া গাজা উদ্ধার করে।

ওসি জানান, সোমবার সকালে গ্রেফতার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামি রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে সেয়ার করুন

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2021-2022
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: BDiT